• সিলেট, দুপুর ২:০৮, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হল না তাঁতীদল নেতা জুনেলের

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
সিলেটে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হল না তাঁতীদল নেতা জুনেলের

Manual3 Ad Code

সিলেটে ছেলেকে নিয়ে বাড়ি ফেরা হল না তাঁতীদল নেতা জুনেলের

নিজস্ব প্রতিবেদক

ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরা হল না সিলেট মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য জুনেল আহমদের। ট্রাক চাপায় সড়কেই প্রাণহানী ঘটেছে জুনেলের। দুর্ঘটনায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তার ছেলেও আহত হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহরের বাসিন্দা ও নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক।

Manual4 Ad Code

সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল সিলেটভিউ-কে জানান, জুনেল আহমদের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ালেখা করে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক চাপা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যান। দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছে।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান সিলেটভিউ-কে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com