• সিলেট, সকাল ১০:৪১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ক*ঠো*র অবস্থানে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬
সিলেটে ক*ঠো*র অবস্থানে পুলিশ

Manual3 Ad Code

সিলেটে ক*ঠো*র অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ১১৯টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুত্রুবার (২৪ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

Manual7 Ad Code

তারা জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে (বুধবার দিবাগত) শুত্রুবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১১৯টি যানবাহনের মধ্যে ৫৩টির বিরুদ্ধে মামলা এবং ৬৬টিকে আটক করা হয়েছে।

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ২টি ট্রাক, ৪টি প্রাইভেটকার, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২৬টি মোটরসাইকেল ও ৩টি অন্যান্য যানবাহন।

Manual4 Ad Code

আর আটক যানবাহনের মধ্যে ৩টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯টি মোটরসাইকেল ও ১১টি অন্যান্য যানবাহন রয়েছে।

 

Manual4 Ad Code

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com