• সিলেট, সকাল ৬:৪৩, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের মাঠে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬
সিলেটের মাঠে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল

Manual8 Ad Code

সিলেটের মাঠে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে সিরিজের হতাশা ভুলে সিলেটের সবুজ মাঠে নতুন করে লড়াইয়ে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

Manual6 Ad Code

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে মঙ্গলবার। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দুই দলই।

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে ওয়ানডের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতেও ভালো করতে চায় শ্রীলঙ্কা নারী দল।

Manual7 Ad Code

ম্যাচের আগের দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু জানান, দুটি নতুন মুখ নিয়ে এই সিরিজে অংশ নিচ্ছে তার দল। বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, চলতি বছর নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ। তিনি আরও জানান, ওয়ানডে সিরিজের ভুলগুলো শুধরে টি-টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স দিতে চান তারা।
সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ৩০ এপ্রিল এবং শেষ ম্যাচ ২ মে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

 

তবে সিরিজকে ঘিরে বৃষ্টির শঙ্কা বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com