• সিলেট, সকাল ১০:৫৮, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট থেকে ফের উড়বে ‘ফ্লাই দুবাই’!

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬
সিলেট থেকে ফের উড়বে ‘ফ্লাই দুবাই’!

Manual2 Ad Code

সিলেট থেকে ফের উড়বে ‘ফ্লাই দুবাই’!

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট থেকে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের ফ্লাইট ফের চালুর পরিকল্পনা চলছে। জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনের ২৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী প্রশ্ন রেখে বলেন, সিলেট থেকে বর্হিবিশ্বের নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে যাতায়াত করে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া অন্য কোন এয়ারলাইন্স সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশের অন্য কোন গন্তব্যে যাতায়াত করে না। তাই রেমিট্যান্স যোদ্ধা ও বিদেশি পর্যটকদের হয়রানি কমাতে এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে কি না- জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে মোট ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে না।

মন্ত্রী আরও জানান, ফ্লাই দুবাই এয়ারলাইন্স ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিলেট-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। তবে বর্তমানে তারা পুণরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

Manual7 Ad Code

 

তিনি আরও উল্লেখ করেন, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও কার্গো পরিবহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। ফলে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য কোনো প্রতিবন্ধকতা নেই।

এদিকে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা নতুন করে আলোচনায় এসেছে। মধ্যপ্রাচ্যে বৃহৎ সিলেটি প্রবাসী জনগোষ্ঠী, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা এবং বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন- সব মিলিয়ে এই রুট পুনরায় চালু হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে সিলেট-দুবাই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করত ‘ফ্লাই দুবাই’ নামক এয়ারলাইন্স। প্রথম দফায় ২০১৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য অপারেশন শুরু হলেও নানা কারণে তা বন্ধ হয়ে যায়। পরে ২০১৭ সালে পুনরায় ফ্লাইট চালু করা হয় এবং প্রায় আড়াই বছর নিয়মিত ফ্লাইট পরিচালনার পর ২০১৯ সালের অক্টোবরে এই রুট আবার বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত সরাসরি ফ্লাই দুবাইয়ের ফ্লাইট বন্ধ রয়েছে।

Manual7 Ad Code

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। নতুন টার্মিনাল, উন্নত রানওয়ে সুবিধা এবং আধুনিক গ্রাউন্ড সার্ভিস যুক্ত হওয়ায় এখন বড় আকারের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অনেক সহজ হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উন্নয়ন ফ্লাই দুবাইসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সকে সিলেটমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সিলেটি প্রবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের যাতায়াত সহজ করতে সরাসরি ফ্লাইটের চাহিদা দীর্ঘদিনের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করলেও চাহিদার তুলনায় ফ্লাইটের সংখ্যা অপ্রতুল। ফলে অনেকে সরাসরি ফ্লাইটের টিকেট না পেয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভ্রমণ করতে হয়। যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল।

ফ্লাই দুবাই সরাসরি সিলেট-দুবাই ফ্লাইট চালু করলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই কমবে বলে মনে করছেন ভ্রমণ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Manual7 Ad Code

বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্লাই দুবাই ইতোমধ্যে সিলেট রুট পুনরায় চালুর সম্ভাব্যতা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে উভয় পক্ষই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।

 

ভ্রমণ ব্যবসায়ীরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয় থাকলে সিলেট-দুবাই রুটটি আবারও লাভজনক হয়ে উঠতে পারে। বিশেষ করে উৎসব মৌসুম, হজ-উমরাহ যাত্রী এবং প্রবাসী শ্রমিকদের যাতায়াত এই রুটের জন্য বড় বাজার তৈরি করতে পারে। এছাড়া কার্গো পরিবহনের সুযোগ বাড়ানো গেলে এয়ারলাইন্সের আয় আরও বাড়বে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com