• সিলেট, রাত ১১:৫৫, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর সিলেট সফর, নিরাপত্তা নিয়ে যা জানালেন পুলিশ কমিশনার

admin
প্রকাশিত মে ১, ২০২৬
প্রধানমন্ত্রীর সিলেট সফর, নিরাপত্তা নিয়ে যা জানালেন পুলিশ কমিশনার

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর সিলেট সফর, নিরাপত্তা নিয়ে যা জানালেন পুলিশ কমিশনার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার (২ মে) সিলেট সফরে আসছেন। এসময় তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার সফরকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন।

 

এসএমপি কমিশনার জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি দেখভালের প্রধান দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফ। এর বাইরে সিলেটের র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনী দায়িত্ব পালন করবে।

 

তিনি জানান, ইতিমধ্যে পুলিশের গোয়েন্দা বাহিনীসহ অন্যান্য গোয়েন্দারা মাঠে সক্রিয় রয়েছেন। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

 

এসময় তিনি মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জানান, গত ১ মাসে আমরা ৮০ জন ছিনতাইকারীকে আটক করেছি। প্রতিদিনই নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার বা আটকে অভিযান চালাচ্ছি এবং সফলও হচ্ছি।

 

Manual3 Ad Code

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সর্বোচ্চ সজাগ ও সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আশাবাদী, নির্বিঘ্নেই এ প্রোগ্রাম শেষ হবে।

Manual7 Ad Code

 

এসময় গণমাধ্যম কর্মীরা ছাড়াও মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com