• সিলেট, রাত ৯:০১, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট পুলিশের পদক পাচ্ছেন যারা

admin
প্রকাশিত মে ১, ২০২৬
সিলেট পুলিশের পদক পাচ্ছেন যারা

Manual4 Ad Code

সিলেট পুলিশের পদক পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

১০ মে শুরু হতে যাচ্ছে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পদক তুলে দেবেন বলে জানা গেছে এ বছর মোট ১০৭ জন সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

 

Manual8 Ad Code

পুলিশ সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় অবদান রাখায় র‍্যাবে দায়িত্ব পালনকারী সেনা ও বিমানবাহিনীর কয়েকজন কর্মকর্তাও পদক পাচ্ছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে—পুলিশ সপ্তাহ শুরুর আগেই আগামী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে।

Manual2 Ad Code

সিলেটের যারা পদক পাচ্ছেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিব,সুনামগঞ্জ জেলার গোয়েন্দা শাখার এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত চিঠিতে ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান সই করেছেন। চিঠিতে পদকপ্রাপ্ত ১০৭ জন সদস্যের নাম, পদবি ও ঠিকানাও সংযুক্ত রয়েছে। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ৪০০ জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১১৭ জন এবং তার আগের বছর ২৩০ জন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com