• সিলেট, রাত ৩:৩০, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রে ফ তা র ২

admin
প্রকাশিত মে ১, ২০২৬
সিলেটে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রে ফ তা র ২

Manual3 Ad Code

সিলেটে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রে ফ তা র ২

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর চুরি হওয়া ২শত ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এসময় ১টি ড্রাম্প ট্রাক জব্দ করার পাশপাশি ২জনকে গ্রেফতার করে পুলিশ।

Manual8 Ad Code

সিলেটের সংস্কৃতি ব্লগ

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্দেশনায় ওসি (তদন্ত) মো. উসমান গনির নেতৃত্বে একদল ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রামে পুলিশ এ অভিযান চালায়। এসময় ড্রাম্প ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১২-৪৭৮২) ভর্তি ২০০ ঘনফুট ছোট বড় বিভিন্ন আকারে পাথর শ্রীপুর পাথর কোয়ারী থেকে পাথর চুরি নিয়ে যাওয়ার সময় চোরচক্রের সদস্যদের গ্রেফতার করে পুশিশ। জব্দকৃত পাথরের বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ সুমন মিয়া( ৪০) একই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মহর আলী (৩৫)।

Manual2 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ২শত ঘনফুট পাথরসহ ১টি ড্রাম্প ট্রাক ও পাথর চুরির দায়ে ২জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com