• সিলেট, রাত ১১:৫৪, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার: এমপি এমরান

admin
প্রকাশিত মে ৪, ২০২৬
সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার: এমপি এমরান

Manual5 Ad Code

সরকারিভাবে হজে যাওয়ার সুবিধাগুলোর বিষয়ে ব্যাপক প্রচারণা দরকার: এমপি এমরান

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন, সরকারিভাবে নিবন্ধন করে হজে গেলে যে অনেক সুবিধা পাওয়া যায়, সেই তথ্য বা খবর বিভিন্ন মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ জানার অভাবে বেসরকারিভাবে হজে যায়। প্রচারণার স্বার্থে যা যা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব করা উচিত।

 

সোমবার (৪ মে) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ইমাম-খতিবদের নিয়ে অনুষ্ঠিত ‘জেলার হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মনজুরুল আলম।

 

প্রধান অতিথির বক্তব্যের আগে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারি নিবন্ধন করে মুসল্লিদের হজে যাওয়ার চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়- সরকারি থেকে বেসরকারিভাবে মানুষ হজে যান বেশি।

Manual6 Ad Code

সংশ্লিষ্টরা বলছেন- সরকারিভাবে নিবন্ধন করে হজে গেলে কী কী সুবিধা পাওয়া যায় সেটি না জানার কারণেই এমনটি ঘটছে।

ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) আশরাফুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

Manual5 Ad Code

উল্লেখ্য, আগামী বছরের হজের সরকারির নিবন্ধনের আগে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রতি জেলায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক এমন কর্মশালা অনুষ্ঠিত হবে। আজকের সিলেটের অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

 

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com