• সিলেট, সন্ধ্যা ৭:০৬, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট পাচ্ছে আরও একজন মন্ত্রী

admin
প্রকাশিত মে ৯, ২০২৬
সিলেট পাচ্ছে আরও একজন মন্ত্রী

Manual7 Ad Code

সিলেট পাচ্ছে আরও একজন মন্ত্রী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

বর্তমান মন্ত্রীসভায় প্রতিনিধিত্ব করছেন সিলেট বিভাগের দুইজন মন্ত্রী। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছেন আরও একজন। এবার মন্ত্রীসভায় যুক্ত হতে যাচ্ছেন বিভাগের আরও এক নেতা। মন্ত্রীসভার আকার বাড়ানো হলেই যুক্ত হবেন তিনি।

জেলার ইতিহাস

মন্ত্রীসভার জন্য অপেক্ষমান এই নতুন মুখ হচ্ছেন মাহিদুর রহমান। টেকনোক্র্যাট কোটায় তিনি মন্ত্রীসভায় অন্তভর্’ক্ত হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগে মন্ত্রীসভা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের- এমন তথ্য দলীয় সূত্র থেকে জানা গেছে।

মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারে।

মাহিদুর রহমান চার দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি দুইবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও ছিলেন। তিনি ব্রিটেন, ইউরোপ, আমেরিকা ও কানাডায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ব্যাপক পরিচিত।

শেখ হাসিনা সরকারের পতনের পর ১৭ বছর পর ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি দেশে ফিরেন।

Manual1 Ad Code

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন, তা দেশবাসীর কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ভবিষ্যতে তিনি যে পরিবর্তন বা সম্প্রসারণ করবেন, সেটিও দেশ ও সরকারের স্বার্থ বিবেচনায় করেই করবেন বলে আমরা বিশ্বাস করি।’

 

প্রসঙ্গত, বর্তমান মন্ত্রীসভায় সিলেটের নেতাদের মধ্যে খন্দকার আবদুল মুক্তাদির পাট বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী এবং আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী সিলেটের বিশ্বনাথের হুমায়ূন কবীর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com