• সিলেট, বিকাল ৪:৫৬, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ধোপাদিঘীর পাড় থেকে জ ব্দ ৩১ লাখ টাকার মসলা

admin
প্রকাশিত মে ১০, ২০২৬
সিলেটের ধোপাদিঘীর পাড় থেকে জ ব্দ ৩১ লাখ টাকার মসলা

Manual7 Ad Code

সিলেটের ধোপাদিঘীর পাড় থেকে জ ব্দ ৩১ লাখ টাকার মসলা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড় থেকে ৩১ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় জিরার একটি বড় চালান জব্দ করেছে কোতোয়ালী থানাপুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ড্রাম ট্রাকও আটক করা হয়।

 

রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, গত শুক্রবার (৮ মে) রাত ৮ টার দিকে সোবহানীঘাটস্থ ধোপাদিঘীরপাড় এলাকায় রেইনবো পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে এই অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাড়ি রেখে পালিয়ে যায়।

 

Manual1 Ad Code

পরবর্তীতে একটি রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে ১৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার ওজন ৩ হাজার ৯৩০ কেজি। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩১ লাখ ৪৪ হাজার টাকা।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের (নং-১৪/৮/৫/২৬) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম র্কমর্কমতা মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com