• সিলেট, রাত ১০:৩৯, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে গ্রে প্তা র রাব্বি- মালেক

admin
প্রকাশিত মে ১১, ২০২৬
সিলেটে গ্রে প্তা র রাব্বি- মালেক

Manual3 Ad Code

সিলেটে গ্রে প্তা র রাব্বি- মালেক

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে এবং অন্যজনকে চোরাই মালসহ তার দোকান থেকে আটক করা হয়।

 

সোমবার (১১ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার তারাকান্দা বাজারের মৃত আব্দুল গফুরের ছেলে মুমিন হাসান রাব্বি (২১)। তিনি বর্তমানে কোতোয়ালী থানার শামিমাবাদ ৩৫নং গলি (কানিশাইল ঈদগাহ সংলগ্ন) এলাকায় বসবাস করছিল। অন্যজন হলেন হবিগঞ্জের লাখাই থানার সিংহগ্রামের বারেক মিয়ার ছেলে আব্দুল মালেক (২৩)। তিনি বর্তমানে শেখঘাট এলাকায় ইকবাল মিয়ার বাসায় থাকেন এবং জিতু মিয়ার পয়েন্টে তার একটি ভাঙ্গারির দোকান রয়েছে।

 

Manual4 Ad Code

ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মো. শরীফ আহমদের গ্যারেজ থেকে গত ৯ এপ্রিল থেকে বিভিন্ন সময়ে দুটি বাইসাইকেল, লোহার হ্যামার এবং সিএনজির ব্যাটারি চুরি হয়। এছাড়া পাশের একটি বাসা থেকেও আরও একটি গিয়ার বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। গত ৯ মে দুপুরে অভিযুক্ত মুমিন হাসান রাব্বি পুনরায় বাদীর গ্যারেজে চুরির চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।

 

 

Manual7 Ad Code

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ১০ মে জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন আব্দুল মালেকের ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে একটি চোরাই গিয়ার বাইসাইকেল উদ্ধার করা হয়। চুরির মালামাল রাখার দায়ে মালেককেও গ্রেপ্তার করে পুলিশ।

তাদের আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com