• সিলেট, সকাল ৭:২৭, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আরও দুই শিশুর মৃ ত্যু, বে*সামালের দিকে হাম পরিস্থিতি

admin
প্রকাশিত মে ১২, ২০২৬
সিলেটে আরও দুই শিশুর মৃ ত্যু, বে*সামালের দিকে হাম পরিস্থিতি

Manual5 Ad Code

সিলেটে আরও দুই শিশুর মৃ ত্যু, বে*সামালের দিকে হাম পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ রোগের উপসর্গ নিয়ে আরও ৫৪জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওসমানী মেডিকেল জলেজ হাসপাতালে নতুন বিশেষ ইউনিট খোলার সাথে ৫ বেডের একটি আইসিইউ সেন্টারের কার্যক্রমও শুরু হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

 

Manual8 Ad Code

তারা জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুই শিশুর একজনের বয়স ৭ মাস। তার নাম ইকরা জান্নাত। সে কাজলশাহ এলাকার ইকবাল হোসেনের মেয়ে। অপরজনের নাম মারওয়ান হোসেন। তার বয়স ১০ মাস। সে কোম্পানীগঞ্জের লামা ডিস্কোবারি গ্রামের শাকিল আহমদের ছেলে।

 

তারা দু’জনেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ দুজনসহ সিলেট বিভাগে এ বছর হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ২৮ শিশু। তাদের মধ্যে ৩ জন নিশ্চিত হাম রোগী ছিল।

 

Manual2 Ad Code

এবছর ল্যাব পরীক্ষায় হাম প্রমাণিত হয়েছে সিলেট বিভাগের ১৪৭ জন শিশুর। তাদের মধ্যে হবিগঞ্জের ১৬ (দু’জনের রুবেলা), মৌলভীবাজারের ১৬, সুনামগঞ্জের ৭৩ ও সিলেট জেলার ৪২ জন।

 

গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৫৪ জন শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৩০, রাগীব-রাবেয়ায় ১, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।

Manual3 Ad Code

 

এরাসহ বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৯ জন শিশু।

Manual7 Ad Code

 

এদিকে প্রতিদিন হাম উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে আসা রোগী চাপ বাড়ছেই। পরিস্থিতি সামাল দিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার থেকে যাত্রা শুরু হয়েছে নতুন একটি শিশু ইউনিটের। পাশাপাশি ৫ বেডের একটি নতুন আইসিইউ সেন্টারও খোলা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com