• সিলেট, ভোর ৫:০২, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দিলারা খু*নে*র প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র

admin
প্রকাশিত মে ১৭, ২০২৬
সিলেটে দিলারা খু*নে*র প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র

Manual6 Ad Code

সিলেটে দিলারা খু*নে*র প্রধান আ/সা/মি গ্রে*ফ*তা*র

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে নাতনিকে জোরপূর্বক তুলে নিতে বাধা দেওয়ায় দাদি দিলারা বেগমকে কুপিয়ে হত্যার প্রধান আসামিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

Manual2 Ad Code

শনিবার (১৬ মে) আনুমানিক সন্ধ্যা ৫টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন সারীঘাট দক্ষিণ বাজার এলাকার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যাক্তি হারুন রশিদ (৩৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট থানার নয়াপাড়া এলাকার তাজ উদ্দিনের ছেলে।

Manual5 Ad Code

 

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম দিলারা বেগম সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন নয়াপাড়া এলাকার বাসিন্দা। ভিকটিমের ছেলে এবং বিবাদী হারুন রশিদ ওমান প্রবাসে একসাথে ছিল ও আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। বিবাদী হারুন রশিদ ওমান থেকে দেশে এসে উক্ত আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ভিকটিমের পরিবারের লোকজনদের সাথে বিভিন্ন সময় ঝগড়া করত। এরই জের ধরে ঘটনার দিন শনিবার (১৬ মে) আনুমানিক রাত ৩টার দিকে বিবাদী হারুন রশিদ অজ্ঞাতনামা বিবাদীদেরকে নিয়ে ভিকটিমের বাড়িতে ঢুকে তার নাতনিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ভিকটিম বাঁধা প্রদান করলে তারা ছুরি দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করলে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের নাতনির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনাটি সারাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনায় ভিকটিমের পুত্রবধূ বাদী হয়ে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল শনিবার (১৬ মে) আনুমানিক সন্ধ্যা ৫টার দিকে সিলেটের জৈন্তাপুর থানাধীন সারীঘাট দক্ষিণ বাজার এলাকার অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার মামলা নং-১২, তারিখ- ১৭/০৫/২০২৬খ্রি., ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের গোয়াইনঘাটে নাতনিকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Manual3 Ad Code

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com