• সিলেট, রাত ১০:৫১, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাকসু নির্বাচন নিয়ে শাবিপ্রবিতে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫
শাকসু নির্বাচন নিয়ে শাবিপ্রবিতে সংবাদ সম্মেলন

Manual4 Ad Code

 

সজল আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

Manual3 Ad Code

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, “ফ্যাসিবাদী আমলে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা গণতন্ত্রচর্চা, নেতৃত্ব বিকাশ ও অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে প্রশাসনের স্বেচ্ছাচার বেড়েছে, শিক্ষার্থীদের সমস্যা উপেক্ষিত হয়েছে এবং ছাত্র রাজনীতি দখলদারিত্বমূলক হয়ে উঠেছে।”

তারা আরও বলেন,“আমরা বহুবার শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।”

Manual7 Ad Code

শিক্ষার্থীরা জানান, গত ১৯ অক্টোবর মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও প্রশাসন কোনো ঘোষণা দেয়নি।

এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ঘোষণা দেন, “আগামীকাল (বুধবার) দুপুর ২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবো।”

Manual6 Ad Code

এ সময় সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com