• সিলেট, দুপুর ২:১৮, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে একদিনে শতাধিক গাড়ি আ ট ক

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
সিলেটে একদিনে শতাধিক গাড়ি আ ট ক

Manual4 Ad Code

সিলেটে একদিনে শতাধিক গাড়ি আ ট ক

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেট মহানগরীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছ পুলিশ। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শতাধিক যানবাহন আটক এবং অর্ধশতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

Manual5 Ad Code

সোমবার (১৮ মে) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

জানা গেছে, রবিবার (১৭ মে) মধ্যরাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সময়ে ১০৭টি যানবাহনকে আটক করা হয়েছে।

 

Manual8 Ad Code

 

মামলাকৃত ৬৯টি যানবাহনের মধ্যে রয়েছে ১টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ১৮টি সিএনজি অটোরিকশা, ৪২টি মোটরসাইকেল এবং অন্যান্য ৩টি যানবাহন। অন্যদিকে আটককৃত ১০৭টি যানবাহনের মধ্যে রয়েছে ৫টি ট্রাক, ৫টি প্রাইভেটকার, ২৩টি সিএনজি অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল এবং অন্যান্য ১৫টি যানবাহন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে চালকদের সচেতন করা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে ট্রাফিক পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।’

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com