• সিলেট, রাত ৯:১১, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শেষ দিনে যে ১০ পয়েন্টে কমদামে বিক্রি হবে চাল-ডাল- তেল

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
সিলেটে শেষ দিনে যে ১০ পয়েন্টে কমদামে বিক্রি হবে চাল-ডাল- তেল

Manual7 Ad Code

সিলেটে শেষ দিনে যে ১০ পয়েন্টে কমদামে বিক্রি হবে চাল-ডাল- তেল

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির কমদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ কার্যক্রম শেষ হচ্ছে বৃহস্পতিবার। টানা ১০ দিন (শুক্রবার ব্যতিত) নগরীর ১০টি পয়েন্টের প্রতিটিতে ৪০০ জন করে ক্রেতাকে কমদামে চাল/আটা ডাল তেল ও চিনি সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।

 

প্রতিদিন উপকৃত হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলো বাজার থেকে প্রচলিত দামে কিনলে প্রায় ১২০০ টাকা লাগতো। সেখানে টিসিবি ৭০০ টাকায় ৫ কেজি চাল বা আটা, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি দিচ্ছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার শেষ দিনে কমদামে সিলেটের যেসব পয়েন্টে এসব পণ্য পাওয়া যাবে সেগুলো হচ্ছে, ১৫নং ওয়ার্ডের যতরপুর, ৩০নং ওয়ার্ডের জৈনপুর, ২৪নং ওয়ার্ডের কুশিঘাট, ২২নং ওয়ার্ডের উপশহর, ১৯নং ওয়ার্ডের মিরাবাজার, ৬নং ওয়ার্ডের চৌকিদেখী, ১২নং ওয়ার্ডের শেখঘাট ৫নং ওয়ার্ডের বড়বাজার, ১৭নং ওয়ার্ডের কাজীটুলা ও ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর।

 

আপাতত কার্যক্রম শেষ হলেও সুবিধাভোগীদের দাবি, বিভিন্ন উপলক্ষ্যে কয়েকদিন এমন কার্যক্রম না চালিয়ে বরং সারাবছর এই কার্যক্রম চললে দরিদ্র জনগনের ভোগান্তি কিছুটা হলেও হ্রাস পেতো।

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com