• সিলেট, রাত ৯:১২, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের ‘ন র প শু’ আকবর কারাগারে

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
সিলেটের ‘ন র প শু’ আকবর কারাগারে

Manual1 Ad Code

সিলেটের ‘ন র প শু’ আকবর কারাগারে

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছরের শিশু কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে আকবর হোসেন (৩৬) নামে এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘিলাতৈল গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

 

বুধবার (২০ মে) ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-১২) দায়ের করেছেন।

 

Manual4 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে ওই শিশুকে প্রথম দফায় ধর্ষণ করে আকবর। এরপর সর্বশেষ গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবার তার লালসার শিকার হয়।

 

 

লোকলজ্জা ও ভয়ে চুপ না থেকে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনদের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।

 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টায় তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com