• সিলেট, রাত ৯:০২, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো জটিলতা নিরসনে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

admin
প্রকাশিত মে ৩১, ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো জটিলতা নিরসনে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

Manual3 Ad Code

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো জটিলতা নিরসনে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

হযরত শাহজালাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনা আধুনিক এবং গতিশীল করতে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

রবিবার (৩১ মে) দুপুরে অনুষ্ঠিত এই সভায় আমদানি-রপ্তানির ক্ষেত্রে কার্গো পরিবহনের প্রতিবন্ধকতা দূর এবং রপ্তানিমুখী পণ্য পরিবহনের চ্যালেঞ্জ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আমদানিকৃত পণ্য যাতে দ্রুত খালাস করা যায়, সেই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ এবং সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com