• সিলেট, দুপুর ১২:০০, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রস্তুত থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবিলায়-সেনাবাহিনী প্রধান

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫
প্রস্তুত থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবিলায়-সেনাবাহিনী প্রধান

Manual7 Ad Code

 

প্রস্তুত থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবিলায়-সেনাবাহিনী প্রধান

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে ইএমই কোরের বার্ষিক-২০২৫ অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

Manual1 Ad Code

গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ সময় ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করে সম্মেলনে উপস্থিত কোরের ইউনিট অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা দেন সেনাপ্রধান। একই সঙ্গে কোরের প্রত্যেক সদস্য আগামীতে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করেন।

Manual3 Ad Code

এর আগে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভ্যর্থনা জানান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও চেয়ারম্যান আরইবি, জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া এবং কমান্ড্যান্ট ইএমই সিঅ্যান্ডএস।
বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com