• সিলেট, সকাল ৮:২৫, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে ৬ কোটি মুসল্লি

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে ৬ কোটি মুসল্লি

Manual1 Ad Code

মসজিদুল হারাম ও নববীতে ৩০ দিনে ৬ কোটি মুসল্লি
অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে গত ৩০ দিনে মোট ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ মুসল্লি ও জিয়ারতকারী উপস্থিত হয়েছেন।

Manual4 Ad Code

হারামাইন বিষয়ক জেনারেল অথরিটি বুধবার প্রকাশিত তথ্যে জানায়, গত জমাদিউল আউয়াল মাসে এই সংখ্যা পূর্ববর্তী মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি।

এ সময়ে মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন। এর মধ্যে মাতাফ এলাকায় ছিলেন ১ লাখ ৪৮ হাজার ৪৮৯ জন। একই সময়ে ১ কোটি ৩৯ লাখ ৭২ হাজার ৭৮০ জন ওমরাহ পালন করেছেন।

অন্যদিকে মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন। রওজা শরিফে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন এবং রাসুলুল্লাহ (সা.) ও দুই সাহাবি আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।

দুই পবিত্র মসজিদের দর্শনার্থীর সংখ্যা নির্ধারণে হারামাইন অথরিটি আধুনিক সেন্সরভিত্তিক ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করছে। প্রধান প্রবেশপথে স্থাপিত এই প্রযুক্তির মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে।

Manual5 Ad Code

সূত্র: সৌদি গেজেট

Manual7 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com