• সিলেট, সকাল ৬:৫৬, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রীর খুবই প্রয়োজন: আরিফুল হক চৌধুরী

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রীর খুবই প্রয়োজন: আরিফুল হক চৌধুরী

Manual7 Ad Code

দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রীর খুবই প্রয়োজন: আরিফুল হক চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

 

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। তিনি আমাদের সাহস ও গণতন্ত্রের প্রতীক। আজ দেশের ও প্রবাসের কোটি কোটি মানুষ তাঁর জন্য উদ্বিগ্ন এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

Manual4 Ad Code

শনিবার কোম্পানিগঞ্জের স্থানীয় একটি কমিনিটি সেন্টারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

দোয়া পরিচালনা করেন দারুল হাদিস দলরইগাঁও মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে আরিফুল হক চৌধুরী আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এর আগে আরিফুল হক চৌধুরী উত্তর রানিখাই ইউনিয়ন’ এর বেথমুরা গ্রামে মতবিনিময় সভায় যোগদান করেন।

দোয়া ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো. নজীর আহমদ, আব্দুর রকীব, এডভোকেট কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া মেম্বার, সাবেক সভাপতি এডভোকেট মকদ্দছ আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল আহহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন।

 

আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমেদ চমন, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, সিলেট ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা মুজ্জামেল আলম সাদ্দাম প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com