• সিলেট, ভোর ৫:১২, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এবারের বিশ্বকাপ উঠবে কার হাতে?

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
এবারের বিশ্বকাপ উঠবে কার হাতে?

Manual8 Ad Code

এবারের বিশ্বকাপ উঠবে কার হাতে?
অনলাইন ডেস্ক

 

বিশ্বকাপ ফুটবল এখন চূড়ান্ত রোমাঞ্চে। নিউইয়র্কের রবিবারের ফাইনালে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। শিরোপার দৌড়ে টিকে থাকা শেষ চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবলপ্রেমী আর বিশ্লেষকদের চোখ এখন কেবলই সোনালি ট্রফির দিকে। কার হাতে উঠবে এবারের কাপ, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

Manual4 Ad Code

মঙ্গলবারের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দল ফ্রান্স ও স্পেন। অনেকেই এই ম্যাচটিকে টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল বলে অভিহিত করছেন। স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগ মনে করেন, এবারের আসরে স্পেন সবচেয়ে গোছানো ফুটবল খেলছে, তবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের আক্রমণভাগ যেকোনো দলের জন্যই আতঙ্কের কারণ। বিশেষ করে ফরাসি কোচ দিদিয়ের দেশমের বিদায়ী মিশন সফল করতে মরিয়া এমবাপে, দেম্বেলে ও ওলিসদের থামাতে স্প্যানিশদের খেলতে হবে নিখুঁত ফুটবল।

অন্যদিকে, ফরাসি সমর্থক ও বিশ্লেষকরা নিজেদের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। মঙ্গলবার ফ্রান্সের জাতীয় দিবস ‘বাস্তিল ডে’ হওয়ায় পুরো দেশ ফুটবল জ্বরে কাঁপছে, এমনকি অনেক শহরে খেলা দেখার সুবিধার্থে আতশবাজির উৎসবও পিছিয়ে দেওয়া হয়েছে। লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্স স্পেনের প্রধান অস্ত্র হলেও ফ্রান্সের শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগকে তারা কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।

এদিকে অন্য সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে ইংল্যান্ড দলটি এখনো নিজেদের সেরা ছন্দ পুরোপুরি খুঁজে না পেলেও হ্যারি কেইন এবং জুড বেলিংহামের মতো বিশ্বমানের তারকাদের উপস্থিতির কারণে তাদের উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রিটিশ ফুটবল লেখক ফিল ম্যাকনাল্টি মনে করেন, ইংল্যান্ড হয়তো আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে, তবে শেষ পর্যন্ত ফ্রান্সের আক্রমণভাগের কাছে তাদের পরাস্ত হতে হতে পারে।

Manual1 Ad Code

বিপরীতে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মূল শক্তি তাদের আবেগ এবং লিওনেল মেসির জাদুকরী প্রতিভা। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মতে, মাঠের ফুটবলে হয়তো ফ্রান্স কিছুটা এগিয়ে, কিন্তু লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজদের জাদুতে ভর করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।

Manual7 Ad Code

শেষ পর্যন্ত কার ঘরে যাবে এই সোনালি ট্রফি, তা নিয়ে ফুটবল দুনিয়া এখন স্পষ্ট দুই ভাগে বিভক্ত। স্পেন কি পারবে টিকিটাকা ফুটবল দিয়ে ফ্রান্সের গতি রুখে দিতে? নাকি এমবাপ্পের ঝড়ে লণ্ডভণ্ড হবে স্প্যানিশ দুর্গ? ওদিকে মেসির ম্যাজিকে আর্জেন্টিনা কি পারবে ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের আক্ষেপ আরও বাড়িয়ে দিতে?

সূত্র: বিবিসি

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com