• সিলেট, সন্ধ্যা ৭:১৩, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব – নাসীরুদ্দীন পাটওয়ারী

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫
সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব – নাসীরুদ্দীন পাটওয়ারী

Manual7 Ad Code

সজল আহমেদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগের বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তিনি এনসিপির সাথেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবেন।

Manual6 Ad Code

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে।

Manual8 Ad Code

তিনি বলেন, সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন, আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একই সাথে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে, সেখানে কোথায় ব্যতয় হয়েছে, এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত।

Manual1 Ad Code

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।

এনসিপির এই নেতা আরও বলেন, একটা ব্যবসায়িক গোষ্ঠী, যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন, তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। এ সময় তিনি বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান।

এর আগে, গতকাল রাতে এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।

 

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com