• সিলেট, রাত ২:১২, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নারী ফুটবলারদের নিয়ে বাটলারের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬
সিলেটে নারী ফুটবলারদের নিয়ে বাটলারের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম

Manual8 Ad Code

সিলেটে নারী ফুটবলারদের নিয়ে বাটলারের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম

অনলাইন ডেস্ক

সিলেটে আগামী শনি ও রবিবার দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

বিশেষ করে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করতে চান পিটার। অনূর্ধ্ব-১৭ পর্যায়ের মেয়েরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।

Manual1 Ad Code

 

বাংলাদেশের নারী ফুটবলে অনেক দিন ধরেই এ ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হচ্ছে না। বিশেষ করে ঢাকার বাইরে নিয়মিত প্রতিভা অন্বেষণের সুযোগও সীমিত।

 

এর সঙ্গে নারী লিগ নিয়মিত না হওয়া এবং প্রতিযোগিতার মান নিয়েও রয়েছে প্রশ্ন। ফলে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ কমে গেছে। সেই ঘাটতি পূরণেই পিটারের এই উদ্যোগ।

 

আফ্রিকায় থাকার সময় এ ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পিটারের।

Manual5 Ad Code

 

সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও তৃণমূল থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করতে চান তিনি।

 

সিলেটের প্রোগ্রামে স্থানীয় ও আশপাশের এলাকার প্রতিভাবান মেয়েরা নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলও এ ধরনের ট্যালেন্ট হান্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com