• সিলেট, সকাল ৯:২৯, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব সম্প্রসারণে একমত

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬
বাংলাদেশ-উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব সম্প্রসারণে একমত

Manual2 Ad Code

বাংলাদেশ-উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব সম্প্রসারণে একমত
বাসস

Manual7 Ad Code

 

উজবেকিস্তান সফররত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উজবেক প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তান বহুমুখী অংশীদারিত্ব আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকারী খলিলুর রহমান সমরকন্দে অনুষ্ঠেয় বিশ্ব সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তান পৌঁছেছেন।

‘শিশুদের কল্যাণে বিনিয়োগ : ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও ন্যায়সংগত উন্নয়নের পথে’ শীর্ষক এ সম্মেলন ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকায় এখানে পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট শাভকাত মির্জিওয়েভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্প্রসারণ এবং অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রেসিডেন্ট মির্জিয়োয়েভ। তিনি উল্লেখ করেন যে, এই পদে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমান প্রথম কোনো দেশ হিসেবে উজবেকিস্তান সফর করছেন।

Manual5 Ad Code

এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে উজবেক প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান খলিলুর রহমান।

আলোচনায় জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ ও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পায়।

Manual8 Ad Code

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, মধ্য এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নেওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শান্তির সংস্কৃতি ও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সংলাপের পরিবেশ গড়ে তুলতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ তাদের অভিন্ন আগ্রহ পুনর্ব্যক্ত করে।

Manual8 Ad Code

সাম্প্রতিক বছরগুলোতে উজবেকিস্তানের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদে ১৫টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে চলতি বছর দুটি প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া, ২০৩৫-২০৩৬ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রার্থিতার ঘোষণা দিয়েছে উজবেকিস্তান।

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com