• সিলেট, সন্ধ্যা ৭:০২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-নেপাল

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-নেপাল

Manual2 Ad Code

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-নেপাল
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরো বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল।

Manual1 Ad Code

বুধবার শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী নীশা মেহতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে আরো বেশি নেপালি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির বিষয়ে আলোচনা করেন তারা।

এসময় দুই দেশের মন্ত্রী স্বাস্থ্য খাতে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।

বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই বৈঠকে ।

বিডি-প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com