• সিলেট, সন্ধ্যা ৭:০২, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার মালামাল আ ট ক

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
সিলেট সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার মালামাল আ ট ক

Manual2 Ad Code

সিলেট সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার মালামাল আ ট ক

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও এর অধীনস্থ বিভিন্ন সীমান্ত ফাঁড়ির পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

Manual8 Ad Code

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় অবৈধ জিরা, সার্জিক্যাল সামগ্রী, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজেন লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ির টায়ার-টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, প্রসাধনসামগ্রী, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, মিলেট মিউসলি, ট্যাটু মেশিন ও জিপিএস ট্র্যাকার উদ্ধার করে।

Manual7 Ad Code

এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছও আটক করা হয়। আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লাখ ৭৯ হাজার ২৪৫ টাকা বলে জানায় বিজিবি।

Manual6 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com