• সিলেট, সন্ধ্যা ৭:০৫, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরও দুই কোটি: দেবপ্রিয়

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরও দুই কোটি: দেবপ্রিয়

Manual2 Ad Code

সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, ঝুঁকিতে আরও দুই কোটি: দেবপ্রিয়
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার।
দারিদ্র্যসীমার ওপরে থাকলেও আরো অন্তত দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র দুই দিন কাজ করতে না পারলেই তাদের অনেকে আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন।

এমন পরিস্থিতিতে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য।

Manual8 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও সেই অগ্রগতির সঙ্গে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয় পরিবর্তন ঘটেনি। সমাজের সবচেয়ে অবহেলিত মানুষকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা যায়নি।

Manual7 Ad Code

তিনি বলেন, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার প্রতি তিনজনে একজন। মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে পৌঁছালেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার বেশি। এসব পরিবারের শিশুদের মধ্যে স্কুল থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও রয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকারও হন তারা বেশি। প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পান না।

দেবপ্রিয় বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু নাগরিক সমাজ বা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এ দায়িত্ব নিতে হবে। যাদের ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন, তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সরাসরি ভূমিকা রাখা প্রয়োজন। সমাজের অগ্রসর অংশ পিছিয়ে পড়া মানুষের পক্ষে কথা না বললে একসময় তাদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকিতে পড়তে পারে।

অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বাড়ার পেছনে মূলত রাজনীতিবিদরাই দায়ী। অনেক সময় আমলাদের দায়ী করা হলেও তারা রাজনীতিবিদদের অধীনেই কাজ করেন। রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর কিংবা দলের পদ পাওয়ার পর সুবিধাবঞ্চিত মানুষের কথা না ভেবে নিজেদের সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি বলেন, ‘রাজনীতি ঠিক করলে দেশও ঠিক হয়ে যাবে।’

স্পিকার আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষের গুরুত্ব বাড়বে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে উদ্যোগ নিলে দেশের চেহারা পরিবর্তন করা সম্ভব। নির্বাচনব্যবস্থায় সংস্কার এনে কালো টাকার ব্যবহার বন্ধ এবং অর্থবিত্ত ছাড়াই যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।

Manual3 Ad Code

ককাসের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর সংসদের ইতিহাসে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে এত বড় সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ঘটনা প্রথম। এতে বিভিন্ন দলের ২৫ জন সংসদ সদস্য যুক্ত হয়েছেন। তিনি বলেন, দুর্নীতি, কর ও ভ্যাট ফাঁকি, সরকারি জমি আত্মসাৎ এবং ব্যাংক লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন বাজেটের অর্থ অপচয় হচ্ছে। একদিকে সরকারকে ঋণ নিতে হচ্ছে, অন্যদিকে কিছু মানুষ বিপুল সম্পদের মালিক হচ্ছেন। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারি ও বিরোধী দলসহ সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার ও উৎপাদনমুখী মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাহমুদা হাবিবা, ফজলুল হক, মাহমুদুল ইসলাম, সাবিকুন নাহার মুন্নী ও ড. মাহমুদা মিতুসহ অন্য বক্তারা সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com