• সিলেট, সকাল ৬:০০, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জ্বালানি তেলে এ বছর বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
জ্বালানি তেলে এ বছর বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

Manual1 Ad Code

ইকবাল হাসান মাহমুদ

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

জ্বালানি তেলে এ বছর বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা
অনলাইন ডেস্ক

 

আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে কম দামে জ্বালানি তেল বিক্রি করেও আট মাস ধরে নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার। এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা।

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট, ভর্তুকি, আমদানি, নতুন অবকাঠামো নির্মাণ এবং দেশীয় খনিজ সম্পদ উত্তোলনের পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।

বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে।

দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে।

মন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন নতুন এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলছে।

গৃহস্থালি পর্যায়ে বোতলজাত এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়ীতে এলপিজি স্টোরেজ টার্মিনাল স্থাপনের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলপিজির বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে সারা দেশে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিভিন্ন বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে।

Manual2 Ad Code

মন্ত্রী বলেন, সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কিনেছে। বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

জামায়াতের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী জানান, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। চাহিদা মেটাতে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের নির্ধারিত দামে গ্যাস দিতে হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এলএনজি আমদানির ব্যয় আরও বেড়েছে। তবে আমদানি মূল্যে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করা সম্ভব হয় না।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্ধারিত প্রক্রিয়ায় গ্যাসের দাম নির্ধারণ করা হয়, যা সময়সাপেক্ষ। ফলে আমদানি ব্যয় ও বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে সরকার ১৪ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

Manual1 Ad Code

বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানিসংকটের পুঞ্জীভূত ফল।

মন্ত্রী জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহে সংকট দেখা দেয়। এর পাশাপাশি গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনে বৈদ্যুতিক কেব্‌ল ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে দেশজুড়ে তীব্র গ্যাস–সংকট দেখা দেয়।

জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট প্রিপেইড মিটারের জন্য নির্ধারিত বিশেষ কোনো চার্জ নয়। প্রচলিত পোস্টপেইড মিটারের মাসিক বিলেও একই চার্জ প্রযোজ্য।

তবে ইউটিলিটি প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসিক মিটার ভাড়া দিতে হলেও গ্রাহক খোলা বাজার থেকে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে এ ভাড়া এড়াতে পারেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com