• সিলেট, সকাল ৬:০০, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন

Manual4 Ad Code

সরকারি চাকরিজীবীদের পেনশন বৃদ্ধি, বেতন আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

সরকারি কর্মচারীদের পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয় থেকে গত বুধবার জারি করা এ প্রজ্ঞাপনে বিদ্যমান পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হার নির্ধারণ করা হয়েছে। আদেশে অবসর-উত্তর ছুটি ভোগরত কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন ও আনুতোষিক নির্ধারণের বিধান যুক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

প্রজ্ঞাপনটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে ধরা হবে।

পেনশন বাড়ল কতটা

সংশোধিত আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যারা মাসিক নিট পেনশন ও পারিবারিক পেনশন পাচ্ছেন, ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত নিট পেনশনের ওপর ভিত্তি করে তাদের নতুন পেনশন নির্ধারিত হবে।

এক্ষেত্রে যারা সর্বনিম্ন থেকে ৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পেতেন, তাদের পেনশন ১০০ শতাংশ বাড়বে। ফলে তাদের সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৮ হাজার টাকা।

যাদের নিট পেনশন ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকার মধ্যে, তাদের বাড়বে ৭৫ শতাংশ। এতে তাদের সর্বনিম্ন নিট পেনশন ১৮ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৩৫ হাজার টাকায় দাঁড়াবে।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬৫ শতাংশ; যার ফলে তাদের সর্বনিম্ন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৪৯ হাজার টাকা।

এছাড়া ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৬০ শতাংশ হারে বেড়ে সর্বনিম্ন ৪৯ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৬২ হাজার টাকা নির্ধারিত হবে।

আর যাদের নিট পেনশন ৪০ হাজার ১ টাকা বা তার বেশি, তাদের বাড়বে ৫৫ শতাংশ। এক্ষেত্রে সর্বনিম্ন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

তবে বিদ্যমান পেনশনভোগীদের মধ্যে যারা ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন তুলছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত বিদ্যমান হারেই পেনশন পাবেন। এছাড়া ভগ্নাংশযুক্ত নিট পেনশনের পরিমাণ পরবর্তী পূর্ণসংখ্যায় রূপান্তর করে হিসাব করতে হবে।

অবসর-উত্তর ছুটি ও লাম্পগ্র্যান্টের বিধান

প্রজ্ঞাপন অনুযায়ী, যাদের অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই তারিখে বা তার আগে শুরু হয়ে চলমান রয়েছে, তারা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন ও ভাতাদি পাবেন।

তবে অবসর-উত্তর ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে জাতীয় বেতনস্কেল, ২০২৬ এর বিধান অনুযায়ী।

অন্যদিকে, যারা ২ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তারা ২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ছুটিকালীন বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক পাবেন।

Manual8 Ad Code

লাম্পগ্র্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে, ৩০ জুন চাকরি শেষ করে ১ জুলাই যাদের অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তারা ছুটি প্রাপ্যতা সাপেক্ষে ২০১৫ সালের স্কেলে অবসরকালীন নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

২ জুলাই বা তার পরে যাদের অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তারা ২০২৬ সালের স্কেলে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কোনো কর্মচারী কম মূল বেতন তুললেও তার নিট পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারিত মূল বেতনের ভিত্তিতেই হিসাব করা হবে। প্রাপ্য আনুতোষিক ও লাম্পগ্র্যান্টের সম্পূর্ণ অর্থ একত্রে পরিশোধযোগ্য হবে।

পুনর্নির্ধারণ ও পারিবারিক পেনশন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে জাতীয় বেতনস্কেল, ২০২৬ জারির তারিখ পর্যন্ত কারো নিট পেনশন, আনুতোষিক বা ছুটি নগদায়নের দাবি যদি ২০১৫ সালের স্কেলে নিষ্পত্তি হয়ে থাকে, তবে তা আবার র্নির্ধারণ করতে হবে।

Manual3 Ad Code

নতুন করে র্নির্ধারণের ফলে অতিরিক্ত কোনো অর্থ প্রাওনা হলে তা পরিশোধ করা হবে। পাশাপাশি, কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশন ও উৎসব ভাতাকে ভিত্তি ধরে বিধি মোতাবেক আনুপাতিক হারে সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করতে হবে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com