• সিলেট, ভোর ৫:৫৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেট

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
নারী জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেট

Manual5 Ad Code

নারী জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সিলেট

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

১৫তম নারী জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ফাইনালে রাজশাহী বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে ২০১৭-১৮ ও ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।

 

কক্সবাজার একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে সেরা খেলোয়াড় সিলেট দলের আয়শা আক্তার জুনিয়র। দলকে শিরোপা জেতানোর ম্যাচে ব্যাটে বলে দ্যুতি ছড়িয়েছেন এই অলরাউন্ডার।

 

টি-টোয়েন্টি ফরম্যাটের লিগে আজ ফাইনালে আগে ব্যাট করে রাজশাহী করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮৫ রান। রান তাড়ায় ৯ বল হাতে রেখে শি্রোপা নিশ্চিত করে সিলেট। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সুমি আক্তার। ৪৭ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস সাজান তিনি ২ চারে। ম্যাচ সেরার পুরষ্কার জেতা আয়শা আক্তার জুনিয়র করেন ২৮ বলে ৩ চারে ২১ রান। শেষদিকে অধিনায়ক সুলতানা খাতুন করেন ১৫ বলে ১ ছক্কায় ১৬ রান। তাতে ২০২২-২৩ মৌসুমের পর আবার চ্যাম্পিয়ন হল সিলেট।

Manual4 Ad Code

এর আগে সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে ৮৫ রানের বেশি করতে পারে নি রাজশাহী। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৬ রান আসে ওপেনার শিরিনা খাতুনের ব্যাট থেকে। ৩৪ রান করেন ফারজানা আক্তার। বল হাতে সিলেটের হয়ে ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন, সামিহা আক্তার ও আয়শা আক্তার জুনিয়র।

শিরোপা পুনরুদ্ধার করে সিলেট বিভাগীয় নারী দলের কোচ আল ওয়াদুদ সুইট মুঠোফোনে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরে গেলেও আমাদের ক্রিকেটাররা একটুও মনোবল হারায়নি। তারা আত্মবিশ্বাস ধরে রেখেছিল এবং সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। টানা ছয়টি ম্যাচ জিতে আজ মেয়েরা শিরোপা নিজেদের করে নিয়েছে। আমি অত্যন্ত খুশি। এটি মূলত মেয়েদের নিরলস পরিশ্রমেরই সঠিক ফল।

Manual1 Ad Code

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন দলের এই অসাধারণ সাফল্যে নারী ক্রীড়াঙ্গনের অনুপ্রেরণার কথা উল্লেখ করে তিনি জানান, মেয়েদের এমন বড় প্রাপ্তি নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তাদের এই গৌরবোজ্জ্বল শিরোপা জয় সিলেট তথা পুরো দেশের নারী ক্রীড়াঙ্গনকে আরও অনেক দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দলের সকল খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com