• সিলেট, রাত ৮:৫১, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ও সুনামগঞ্জে ২ ‘ডেবিল’ গ্রে ফ তা র

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জে ২ ‘ডেবিল’ গ্রে ফ তা র

Manual3 Ad Code

সিলেট ও সুনামগঞ্জে ২ ‘ডেবিল’ গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

সিলেট ও সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) ও রবিবার (২১ ডিসেম্বর) তাদের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়।

 

Manual6 Ad Code

জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বানিগাজী এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেক আহমদ (২৯)কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানিগাজী গ্রামের মহরম আলীর ছেলে ।

 

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদ জানান, ‘গ্রেফতারকৃত তারেক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রবিবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

 

Manual8 Ad Code

এদিকে, রবিবার (২১ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোফাজ্জল হোসেনকে তাহিরপুর উপজেলার শনির হাওড় তীরবর্তী ধুমাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর মানিকখিলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের সদস্য।

 

সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, ‘সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার মোফাজ্জল হোসেনকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com