• সিলেট, দুপুর ১:৫১, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫
ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

Manual4 Ad Code

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

Manual2 Ad Code

 

তারেক রহমান ও তার পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন বিএনপির নেতা কর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানাতে তারা প্রস্তুত।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

 

এদিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে করে ১৯২ জন যাত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে আসলেও ৮৫ জন যাত্রীকে সিলেটে নামিয়ে দেয়া হয়।

 

আর অবশিষ্ট ১০৭ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকায় ফিরে যাবে বলে অ্যাভিয়েশন সূত্র নিশ্চিত করেছে।

এরআগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৬ মিনিটে উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি দেওয়া হয়। তার কিছুক্ষণ আগেই তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লেখেন-‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com