• সিলেট, সকাল ৯:৪৭, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন দাখিল

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সুনামগঞ্জ-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন দাখিল

Manual1 Ad Code

সুনামগঞ্জ-৩ আসনে চার প্রার্থীর মনোনয়ন দাখিল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্লাহ প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

Manual2 Ad Code

শেষ দিনে এই আসনে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁরা হলেন বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক কেন্দ্রিয় নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী (কেন্দ্রীয় নায়েবে আমীর) এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী (সিলেট মহানগর জামায়াতের পেশাজীবী শাখার আমীর) এডভোকেট ইয়াসিন খান এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম।

Manual4 Ad Code

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা উপস্থিত হন। দুপুর ১২টার দিকে প্রথমে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম তাঁর মনোনয়নপত্র জমা দেন। এরপর দুপুর ২টার সময় মনোনয়ন জমা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

বিকেল সাড়ে ৪টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট ইয়াসিন খান। মনোনয়ন দাখিলকালে প্রার্থীদের সাথে তাঁদের দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com