• সিলেট, রাত ৮:৩১, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বা গ ত ২০২৬

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
স্বা গ ত ২০২৬

Manual3 Ad Code

স্বা গ ত ২০২৬
শোকের মধ্যে বর্ষবরণ, গণতন্ত্রে ফেরার প্রত্যাশা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। যাত্রা শুরু হলো নতুন বছরের। স্বাগত ২০২৬। নানা ঘটনা, দুর্ঘটনা ও অর্জনের হালখাতা রেখে যাওয়া বিদায়ী বছরের শেষ সূর্যাস্তের পর আজ উদিত হয়েছে নতুন বছরের নতুন সম্ভাবনার সূর্য। দেশে এবার শোকের মধ্যদিয়েই ইংরেজি ২০২৬ সালকে বরণ করা হয়েছে। অন্যান্য বছরে যে রকম উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হতো, এবার তা একেবারেই লক্ষ্য করা যায়নি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে সরকার দেশব্যাপী তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। যার কারণে শোকাবহ পরিবেশের মধ্যেই শুরু হয়েছে নতুন বছর। বর্ষ বরণের জমকালো আয়োজনে ছিল নিষেধাজ্ঞা।

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের অন্যান্য বড় শহরের অভিজাত হোটেল, রিসোর্ট কিংবা ক্লাবে কোনো বড় আয়োজন দেখা যায়নি।
বিদায়ী বছরে দেশ-বিদেশে নানা ঘটনা সংঘটিত হয়েছে। একইসঙ্গে ছিল নানা অর্জনও। নতুন বছরের শুরুতেই গণতন্ত্রে ফেরার প্রত্যাশা নিয়ে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন এবং চলমান স্থবিরতা কেটে যাবে বলে মানুষের প্রত্যাশা।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিদায়ী বছরে নানা ঘটনার মধ্যদিয়ে বাংলাদেশ বছরটি পার করেছে। এরমধ্যে বছরের শেষ দিকে এসে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি অন্যতম। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর প্রবাস জীবন শেষে দেশে রাজকীয় প্রত্যাবর্তনও ছিল আলোচনার শীর্ষে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নাড়া দিয়েছে পুরো দেশকে। এ ছাড়া উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি, গত বছরের ১৮ই অক্টোবর দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল বছরের আলোচিত ঘটনা। ২০২৫ সাল বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক যুগান্তকারী ও রূপান্তরকারী বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে বিচার ও মৃত্যুদণ্ডের রায়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা, জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল সব মিলিয়ে দেশের রাজনৈতিক ও আইনি কাঠামোয় মৌলিক পরিবর্তনের সাক্ষী হয়েছে বিচারাঙ্গন। এ ছাড়া জুলাই জাতীয় সনদ ঘোষণা ও দলগুলোর স্বাক্ষরের ঘটনাও জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের উদ্বোধন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, খালেদা জিয়া ও তারেক রহমানের একাধিক মামলায় খালাস, নতুন প্রধান বিচারপতির নিয়োগ-এসব ঘটনাও বছর জুড়ে বিচার বিভাগকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। ১৪ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের রায় দেন আপিল বিভাগ। ৮ই মে রাতে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনের কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ হয় বিদায়ী বছরে।

মানবজমিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com