• সিলেট, রাত ১১:৫২, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার কবরে দোয়া, শ্রদ্ধা

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৬
খালেদা জিয়ার কবরে দোয়া, শ্রদ্ধা

Manual1 Ad Code

খালেদা জিয়ার কবরে দোয়া, শ্রদ্ধা

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসছেন বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ। তাঁরা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে জিয়া উদ্যানের প্রবেশমুখ খুলে দেওয়া হয়। এর আগে বেলা ১১টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে। তবে নিরাপত্তার কারণে তাঁদের সে সময় প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশমুখ খুলে দেওয়া হয়।

Manual8 Ad Code

আরও পড়ুন

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত খালেদা জিয়া

এরপর বিএনপি নেতা কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। তাঁদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মোনাজাত করেন।

 জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা। আজ বৃহস্পতিবার দুপুরে
জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: প্রথম আলো

জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন। বিএনপির রাজনীতি করেন না তবু খালেদা জিয়ার টানে কবরের মাটি ছুঁয়ে দেখতে এসেছিলেন মুন্সিগঞ্জের ফাতেমা শারমিন। পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও এসেছিলেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে।

Manual3 Ad Code

জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেড। আজ বৃহস্পতিবার সকালে
জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেড। আজ বৃহস্পতিবার সকালেছবি: প্রথম আলো

বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে গিয়ে দেখা যায়,জিয়া উদ্যানের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সামনের সড়কেও চলাচল বন্ধ রাখা হয়েছে। সেখানে কর্মরত পুলিশ সদস্য নজরুল বলেন, কড়া নির্দেশনা থাকায় কাউকে উদ্যানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

নেত্রীর প্রতি ভালোবাসা, দেশের জন্য অবদান স্মরণ, ইতিহাসের সাক্ষী হতে হাঁটছিলেন তাঁরা

Manual6 Ad Code

নেত্রীর প্রতি ভালোবাসা, দেশের জন্য অবদান স্মরণ, ইতিহাসের সাক্ষী হতে হাঁটছিলেন তাঁরা

বেলা ১১টার পর থেকে জিয়া উদ্যানের সামনের সড়কে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। দুপুর ১২টার পরে প্রবেশমুখ খুলে দিলে বিএনপির নেতা কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। যারা এসেছেন তাদের মধ্যে নারী ছিলেন বেশি।

Manual8 Ad Code

জিয়া উদ্যানের প্রবেশমুখে সকালে জড়ো হন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার সকালে
জিয়া উদ্যানের প্রবেশমুখে সকালে জড়ো হন বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার সকালেছবি: প্রথম আলো

খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।

প্রথম আলো

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com