• সিলেট, রাত ২:১৬, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সা জা প্রা প্ত আ সা মী এবার ই য়া বা সহ পাকড়াও

admin
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬
সা জা প্রা প্ত আ সা মী এবার ই য়া বা সহ পাকড়াও

Manual8 Ad Code

সা জা প্রা প্ত আ সা মী এবার ই য়া বা সহ পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

সাজাপ্রাপ্ত আসামী মাসুক মিয়া (২৮) এবার ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার হালাবাদী গ্রামের হারুন অর রশীদের ছেলে।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরআগে র‌্যাব সোমবার (৫ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে মাসুককে গ্রেফতার করে। পরে র‌্যাব তার পরিহিত জ্যাকেট তল্লাশি চালিয়ে পলিথিন দিয়ে মোড়ানো ৮৭০ পিস ইয়াবা জব্দ করে।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

 

Manual7 Ad Code

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাসুক মিয়া দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। সেই সাথে তাহিরপুর থানার বিশেষ ট্রাইব্যুনাল ৭৮/১৫ নং মামলায় দুবছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক।

Manual2 Ad Code

 

এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব জানায়।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com