• সিলেট, রাত ৮:০৮, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে জনসভা করতে আসছেন তারেক রহমান

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬
সিলেটে জনসভা করতে আসছেন তারেক রহমান

Manual4 Ad Code

সিলেটে জনসভা করতে আসছেন তারেক রহমান

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ প্রস্তুতির পর আনুষ্ঠানিক নির্বাচনী মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতীক বরাদ্দের পরপরই দেশব্যাপী প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর সেই প্রচারণার সূচনা হচ্ছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরী সিলেট থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফরকে ঘিরে সিলেটসহ পুরো বিভাগে বিরাজ করছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।

Manual4 Ad Code

 

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত শুধু প্রতীকী নয় বরং এটি আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। দীর্ঘদিন পর সরাসরি মাঠের রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ বিএনপির সাংগঠনিক শক্তি ও নির্বাচনী কৌশলে নতুন গতি সঞ্চার করবে বলেও আশা করছেন তারা।

 

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেট সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সড়কপথে সিলেটে আসবেন। এর আগের দিন ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ শেষ হওয়ার পরপরই সিলেট থেকেই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করবেন তিনি।

 

সফরের দিন সকালে সিলেটে পৌঁছে তারেক রহমান প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জেলা ও মহানগর বিএনপি। এদিকে একই দিন হবিগঞ্জেও একটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘তারেক রহমানের সিলেট সফর ও জনসভা সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। আলিয়া মাদরাসা মাঠের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেওয়ার লক্ষ্যেই কাজ চলছে।’

Manual5 Ad Code

 

এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, ‘২২ জানুয়ারি সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় হবিগঞ্জেও একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসভাকে সফল করতে এখন থেকেই তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা এমন একটি জনসভা আয়োজন করতে চাই, যা হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। একইসঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।’

Manual3 Ad Code

 

দলীয় নেতাকর্মীদের মতে, সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরুর এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি জনসভা নয়, বরং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির আন্দোলন, বার্তা ও কৌশলের একটি স্পষ্ট দিকনির্দেশনা হিসেবেই বিবেচিত হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com