• সিলেট, সকাল ৬:২৭, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি-জামায়াত আমির

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি-জামায়াত আমির

Manual4 Ad Code

 

আসুন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি-জামায়াত আমির

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট মানে জনগণের সরাসরি মতামত। গণভোট মানে জনগণ নিয়ন্ত্রিত রাষ্ট্র। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার। গতকাল জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন। পোস্টে জামায়াত আমির আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের পক্ষে অবস্থান। ‘হ্যাঁ’ ভোট মানে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়া। ‘হ্যাঁ’ ভোট মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। আসুন, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমরা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করি। আপনার একটি ভোটই হতে পারে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রধান হাতিয়ার। তিনি বলেন, আজ আমরা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। গণভোটের মাধ্যমে আমরা অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিপরীতে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com