• সিলেট, ভোর ৫:৫৭, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে আ. লীগের ৬ নেতা গ্রে ফ তা র

admin
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬
সুনামগঞ্জে আ. লীগের ৬ নেতা গ্রে ফ তা র

Manual6 Ad Code

সুনামগঞ্জে আ. লীগের ৬ নেতা গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় জন নেতা-সমর্থককে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শুক্রবার গভীর রাত (১০ জানুয়ারি) থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, গ্রেফতার ছয় জনের মধ্যে দুইজন নাশকতা মামলার আসামি, বাকী চারজন বিভিন্ন মামলার পলাতক ছিলেন। অভিযান চলমান আছে, অপরাধীদের কেউই ছাড় পাবে না।’

 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- জাউয়াবাজার ইউনিয়নের জাউয়া গ্রামের বাসিন্দা জুমেন আহমদ ওরফে জুমেন মামুন (৩৪)। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। একই ইউনিয়নের একই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম (৫২), নোয়ারাই ইউনিয়নের চড়ভাড়া গ্রামের মঈন উদ্দিনের ছেলে লাহিন (২৫), জুড়াপানি গ্রামের মৃত আজমান আলীর ছেলে কয়েছ মিয়া, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোটাটিকর গ্রামের সুন্দর আলীর ছেলে লায়েক আহমদ (২৪) এবং সদর ইউনিয়নের চাইরচিরা গ্রামের মৃত সুনীল চন্দ্র দাসের ছেলে হিমাংশু।

Manual5 Ad Code

 

পুলিশ সূত্র জানায়, তাদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে ছিলেন। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে টানা অভিযানে তাদের আটক করা সম্ভব হয়। এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পূর্বের সহিংসতার ঘটনার বিচার কার্যক্রম এগিয়ে নিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে থানা থেকে কঠোর নিরাপত্তার মাধ্যমে সকলকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com