• সিলেট, সকাল ৯:১২, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে

Manual3 Ad Code

প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে
আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনে প্রার্থীকে জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

আরপিওর একটি সংশোধনীকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে। আরপিওর ২০ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে, তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে।

আগের বিধান অনুযায়ী, নিবন্ধিত দলের জোটের প্রার্থীরা যে কোনো প্রতীকে ভোট করতে পারতেন। প্রধান দলগুলোর প্রতীক জোটভুক্ত ছোট দলের কয়েকজন প্রার্থীর ব্যবহারের সুযোগ ছিল এবং অতীতে তারা জিতেও এসেছেন।

বিএনপি আরপিওর ২০ অনুচ্ছেদের সংশোধনী নিয়ে আপত্তি তুলেছিলো। প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করার পাশাপাশি বিধানটি বাদ দিয়ে আগের অনুচ্ছেদই বহাল রাখার দাবি জানিয়েছে দলটি।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com