• সিলেট, বিকাল ৩:২৪, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬
জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

Manual7 Ad Code

জোট নেতাদের খোঁজখবর নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা। গতকাল বিকালে তাঁরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

Manual5 Ad Code

বিএনপির মিডিয়া সেল জানায়, সাক্ষাৎকালে তারেক রহমান জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাঁদের খোঁজখবর নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জোট নেতাদের মধ্যে মাওলানা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, খন্দকার লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা, শাহজাদ হোসেন, খোকন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ টি এম গোলাম মাওলা চৌধুরী জানান, আগামী নির্বাচনসহ নানা বিষয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। তারেক রহমান বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। রিকশা, ভ্যান ও

অটোচালকদের সঙ্গে মতবিনিময়: তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিরা। মঙ্গলবার দিবাগত রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমান রিকশা, ভ্যান ও অটোরিকশাচালক নেতাদের প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় এবং কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুলাই গণ অভ্যুত্থানে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদেরই মূলত এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়। সূত্র জানায়, সভায় চালক নেতারা তাদের পেশাগত নানা সমস্যা, জীবনযাত্রার সংকট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারেক রহমান তাঁদের কথা শোনেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Manual2 Ad Code

কার্টুন ছবি উপহার প্রদান: তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। গতকাল বিকালে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি উপহার দেন তিনি।

কার্টুনিস্ট উদয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আঁকা এমন একটি কার্টুন তাঁর হাতে তুলে দেওয়ার স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ এ সময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com