• সিলেট, সকাল ১১:৩৯, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেই পাশাতেই ভরসা জামায়াত জোটের

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬
সেই পাশাতেই ভরসা জামায়াত জোটের

Manual6 Ad Code

সেই পাশাতেই ভরসা জামায়াত জোটের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

সেই শাহীনুর পাশা চৌধুরীতেই ভরসা রাখতে বাধ্য হলো জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে এই জোটের চূড়ান্ত প্রার্থী হিসাবে আগামী নির্বাচনে লড়বেন তিনি। জোটের আরও তিন দলের তিন প্রার্থীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরীই টিকে রইলেন।

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহিনুর পাশা চৌধুরী নিজে।

 

Manual5 Ad Code

২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন বিতর্কিত ডামি নির্বাচনে তৃণমূল বিএনপির ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন শাহীনুর পাশা চৌধুরী। এ কারণে তার দল জমিয়ত থেকে তাকে বহিস্কৃত হতে হয়েছিল। সেই নির্বাচনে তিনি জামানত হারিয়েছিলেন। পরে অবশ্য তিনি মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসে যোগ দেন এবং দলটির কেন্দ্রীয় নায়েবে আমিরের দায়িত্ব পড়ে তার কাঁধে।

 

নিজের প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর তিনি শোকরিয়া আদায় করেন এবং নিজের দল ও জোট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com