• সিলেট, রাত ১০:৩৩, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান চৌধুরী

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান চৌধুরী

Manual1 Ad Code

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী এমরান চৌধুরী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে রিটার্নিং অফিসারের মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।

গত সোমবার (১৭ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার বরাবরে পাঠানো চিঠিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সিলেট-৬ আসনে বিএনপির পক্ষ থেকে এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানের অনুরোধ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬(২) অনুচ্ছেদের বিধান অনুসারে প্রার্থীকে তার নামের পাশে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ করার অনুরোধ করা হলো।

উল্লেখ্য, সিলেট-৬ আসনে প্রথম ধাপে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। পরে জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়। তবে কেন্দ্র থেকে এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো। আসনটিতে জামায়াতের প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com