• সিলেট, রাত ১:৪৪, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

২০২৬ সালকে প্রথম স্বাগত জানাল যেসব দেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
২০২৬ সালকে প্রথম স্বাগত জানাল যেসব দেশ

Manual8 Ad Code

২০২৬ সালকে প্রথম স্বাগত জানাল যেসব দেশ
অনলাইন ডেস্ক

 

আতশবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড।

Manual8 Ad Code

স্থানীয় সময় মধ্যরাতে (গ্রিনিচ মান সময় ১১টা) দেশটির রাজধানী অকল্যান্ডের আকাশ রঙিন হয়ে ওঠে বর্ণাঢ্য আতশবাজিতে। একই সঙ্গে সামোয়া, টোঙ্গা ও টোকেলাউও নতুন বছরে প্রবেশ করেছে।

Manual7 Ad Code

এর আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালে পা রাখে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির একটি প্রত্যন্ত অ্যাটলে নতুন বছর উদযাপন করা এক পর্যটক জানান, তিনি উদযাপন করছেন-“কোনও স্যাটেলাইট নেই, মানুষের উপস্থিতির কোনও চিহ্ন নেই, চারদিকে সম্পূর্ণ অন্ধকার-আর অসংখ্য কাঁকড়া। একেবারে প্রকৃতির মাঝে।”

নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের প্রায় ৬০০ বাসিন্দাও নতুন বছর উদযাপন করেছেন। দ্বীপটির একটি হোটেলের মালিক জানান, “আমাদের টিম ভোর পর্যন্ত কাজ করবে, তবে আমরা বয়স্করা আগেই বিদায় নেব।”

Manual7 Ad Code

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ানাকা শহরে ‘রিদম অ্যান্ড আল্পস’ নামের একটি বার্ষিক উৎসবে হাজারো মানুষ সংগীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন।

উৎসবটির আয়োজক হ্যারি গোরিঞ্জ বলেন, “সংগীত মানুষকে একত্র করে। বছরের প্রথম মুহূর্তগুলো সংগীতের মাঝে কাটানো মানে-একসঙ্গে থাকার সুরে বছর শুরু করা।” সূত্র: বিবিসি

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com