• সিলেট, ভোর ৫:০৩, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এয়ারগানের খনি মৌলভীবাজার, উদ্ধার আরও ৯টি

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
এয়ারগানের খনি মৌলভীবাজার, উদ্ধার আরও ৯টি

Manual7 Ad Code

এয়ারগানের খনি মৌলভীবাজার, উদ্ধার আরও ৯টি

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সিলেট বিভাগের মৌলভীবাজার যেনো এয়ারগানের খনি। মুড়িমুড়কির মতো উদ্ধার হচ্ছে জেলার বিভিন্ন এলাকা থেকে। পাওয়া যাচ্ছে, ঝোপঝাড় ও রাস্তার পাশে, বলতে গেলে যত্রতত্র মিলছে এয়ারগান। জেলায় পৃথক অভিযান চালিয়ে আরও ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় বুধবার (২৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই এয়ারগানগুলো উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

র‌্যাব জানায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার মাধবপুর -পাত্রখোলা রোডের পেচারপুল ব্রিজের পাশের একটি ঝোপ থেকে প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

 

অপর এক অভিযানে ওইদিন রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল-মৌলভীবাজার রাস্তা সংলগ্ন একটি ভিটায় অভিযান চালিয়ে ঝোপের ভেতর থেকে আরও ৪টি এয়ারগান উদ্ধার করা হয়।

 

Manual6 Ad Code

দুটি ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে পৃথক দুটি জিডি দায়ের করে এয়ারগানগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com