উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
অনলাইন ডেস্ক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নম্বর উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় স্থানীয় চরার বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক আলী হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সাচ্ছা মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ ইনতাজ আলী, উপদেষ্টা খসরুজ্জামান খসরু, কাজী হেলাল আহমদ, ইমরান আহমদ, গোলাম মোস্তফা এবং মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নোমানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে মো. এনামুল হককে সভাপতি, বদরুল আমিনকে সাধারণ সম্পাদক এবং মো. লিটন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ সভাপতি: মো. মন্তাজ আলী, আব্দুল খালিক, হাফিজ বিলাল আহমদ (ইমরান) ও আল-আমিন,সহ-সাধারণ সম্পাদক: রবিউল আহসান রাকিব, রাসেল আহমদ ও সাহাব উদ্দিন,সহ-সাংগঠনিক সম্পাদক: রমজান সরকার, আমিরুল ইসলাম ও হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ: সুমন আহমদ,শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক: অলিউর রহমান,সহ-শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক: লিটন দাস,ক্রীড়া বিষয়ক সম্পাদক: রাসেল আহমদ,সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক: আলীম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহীন আহমদ,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাজহারুল ইসলাম,মাদক ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসেন মিশু,সহ-মাদক ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সম্পাদক: আক্তার হোসেন, প্রবাসী বিষয়ক সম্পাদক: তাজ উদ্দিন, সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক: ইসলাম উদ্দিন ও ইয়ামিন আরাফাত, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: রমজান আলী,সহ-সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: এমরান আহমদ,দপ্তর বিষয়ক সম্পাদক: আলীম উদ্দিন,সহ-দপ্তর বিষয়ক সম্পাদক: বিলাল আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক: এমাদ হোসেন,সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক: কয়েছ আহমদ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: লুৎফুর রহমান, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: কুতুব উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক: মনির উদ্দিন,সহ-আইন বিষয়ক সম্পাদক: দুলাল আহমদ।
কার্যনির্বাহী সদস্য: জামাল উদ্দিন, নুরুল ইসলাম নিলয়, রাজু আহমদ, সুশীল বিশ্বাস ও জামাল আহমদ।
নবগঠিত এ কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও সার্বিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।