• সিলেট, সকাল ৯:০৩, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘নো হাংকি পাংকি’ ভাষা হতে পারে না

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
‘নো হাংকি পাংকি’ ভাষা হতে পারে না

Manual1 Ad Code

‘নো হাংকি পাংকি’ ভাষা হতে পারে না

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একজন ইসলামি দলের বক্তা, দলের নায়েবে আমির, দায়িত্বশীল লোক- কীভাবে বলেন, ‘নো হাংকি পাংকি’! কোনো রাজনৈতিক আদর্শের ভাষা এমন হতে পারে না।’ গতকাল দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এ্যানি আরও বলেন, ‘আমরা সাধারণ মানুষের পালস বুঝি, গ্রামে গ্রামে ঘরে ঘরে যাচ্ছি। বিএনপি সাধারণ মানুষের দল, গণমানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার দল, সহজ স্বাভাবিক রাজনীতি, কঠিন কিছু না। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি শিখেছি এবং শিখিয়েছি। কিন্তু জামায়াতে ইসলামীর এই ভয়েস আমাদের ভালো লাগেনি, পছন্দ হয়নি।’ জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেলের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com