• সিলেট, রাত ১০:১৯, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটবাসীর জন্য সুখবর, তিন ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
সিলেটবাসীর জন্য সুখবর, তিন ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা

Manual7 Ad Code

সিলেটবাসীর জন্য সুখবর, তিন ঘণ্টায় যাওয়া যাবে ঢাকা

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

সিলেট থেকে ঢাকা যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। এ লক্ষ্য সামনে রেখে ২০৯ কিলোমিটার দীর্ঘ সিলেট-ঢাকা মহাসড়ককে ছয় লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এ জন্য চলমান প্রকল্পের ব্যয় ৪ হাজার ২৩ কোটি টাকা বাড়িয়ে ২০ হাজার ৯৪১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ব্যয় কমাতে আগের মহাসড়ক উন্নয়নের (ছয় লেনের) মূল প্রকল্প থেকে বাদ দেওয়া ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস সংশোধিত ডিপিপিতে যুক্ত করা হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে ফ্লাইওভার। প্রস্তাব অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত ২০৯ দশমিক ৩২৮ কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে থাকবে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন সুবিধা।

সূত্র বলেছে, সড়ক নিরাপত্তা পর্যালোচনায় এবং নকশার সীমাবদ্ধতা দূর করতে ওভারপাস, আন্ডারপাস, ফ্লাইওভার ও পথচারী আন্ডারপাস যুক্ত হচ্ছে। নতুন কিছু অবকাঠামো যুক্ত হওয়ায় ব্যয় আগের চেয়ে প্রায় ২৩ শতাংশ বাড়ছে। তবে প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী ২০৯ কিলোমিটার সড়ক, সেতু ও ফ্লাইওভার নির্মাণ বাবদ ব্যয় বাড়ছে না। মূল প্রকল্পে দুই লেনের এই মহাসড়ককে উভয় পাশে পৃথক সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা ছিল।

 

 

সংশোধিত ডিপিপিতে মহাসড়কের দৈর্ঘ্য অপরিবর্তিত রয়েছে। এতে ১৭টি ফ্লাইওভার ও রেল ওভারপাস,
যানবাহন চলাচলের ২২টি আন্ডারপাস, হালকা

যানের জন্য ৩৪টি আন্ডারপাস, ৮৯টি পথচারী আন্ডারপাস, ১৫টি ক্যাটল আন্ডারপাস এবং ২টি বন্য প্রাণী আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ফুটওভার ব্রিজের সংখ্যা ২৬টি থেকে বাড়িয়ে ৪৫টি করার প্রস্তাব রয়েছে। মূল ডিপিপিতে ফ্লাইওভার ও রেল ওভারপাস ছিল ১৩টি।

 

Manual7 Ad Code

প্রকল্পের নথিতে বলা হয়েছে, সংশোধিত নকশা বাস্তবায়িত হলে ঢাকা (কাঁচপুর) থেকে সিলেট যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা। বিদ্যমান নকশার তুলনায় ভ্রমণের সময় গড়ে দুই ঘণ্টা কমবে। পাশাপাশি

যানবাহনের গতি, সড়কের সক্ষমতা ও যাত্রার সময়ের নির্ভরযোগ্যতা বাড়বে। দুর্ঘটনার প্রবণতা এবং বায়ুদূষণও কমবে।

Manual8 Ad Code

নথি অনুযায়ী, ২০১৫ সালে মূল নকশা প্রণয়ন এবং ২০২০ সালে তা পর্যালোচনা করা হয়। ব্যয় কমাতে সম্ভাব্যতা সমীক্ষায় সুপারিশ করা ২২টি ওভারপাস ও ২৭টি আন্ডারপাস বাদ দেওয়া হয়েছিল। এতে মহাসড়কে নিরাপদে পারাপার ও যানবাহনের দিক পরিবর্তনের সুযোগ সীমিত হওয়ার পাশাপাশি যানবাহনের কাঙ্ক্ষিত গতি অর্জনেও ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে ‘ভ্যালু অ্যাডিশন ইন রোড সেফটি’ (ভিএআরএস) নামে পরামর্শক সেবা যুক্ত করা হয়। যানবাহন চলাচলের তথ্য ও স্থানীয় বাসিন্দাদের মতামত বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ মোড়, বাজার, শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা অবকাঠামো নির্মাণের সুপারিশ করা হয়। এসব সুপারিশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পর্যালোচনা করে। পরে ২০২৫ সালে অংশীজনদের সঙ্গে পরামর্শ সভায় সড়ক নিরাপত্তার সঙ্গে আপস না করার মত আসে।

 

সংশোধিত প্রকল্পে প্রতি ৫০০ মিটারে পথচারী পারাপারের ব্যবস্থা, স্থানীয় ও ধীরগতির যানবাহনের জন্য প্রতি ৮০০ মিটারে এবং ভারী যানবাহনের জন্য প্রতি ৪ কিলোমিটারে ইউটার্ন রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মহাসড়কে নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন, ফুটপাত, সার্ভিস লেন, উঁচু নিউ জার্সি ব্যারিয়ার, বাস বে, ট্রাক লে-বাই এবং সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, বাজেটের সীমাবদ্ধতার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের মূল নকশা থেকে কিছু প্রয়োজনীয় অবকাঠামো বাদ দেওয়া হয়েছিল। তবে সড়ক নিরাপত্তা নিরীক্ষায় সেগুলোর প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে। সরকার অনুমোদন দিলে এসব অবকাঠামো প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। অন্যথায় কিছু জায়গায় যানজটের আশঙ্কা থাকবে। ভূমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়িত হলে মহাসড়কটি এক্সপ্রেসওয়েতে রূপ নেবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com