• সিলেট, রাত ১০:১৩, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫
হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

Manual6 Ad Code

হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি

 

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মোঃ ফরিদুর রহমানকে বদলি করা হয়েছে। শনিবার মধ্যরাতে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রজ্ঞাপনে ড. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সবিচ হিসেবে পদায়ন করা হয়েছে।

আর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে। ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ২৫ তম বিসিএসের একজন কর্মকর্তা। হবিগঞ্জ ছাড়াও সারা দেশে আরো ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

Manual4 Ad Code

বদলিকৃতদের মধ্যে বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালী, ভোলার ডিসি মো. আজাদ জাহানকে গাজীপুর, বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকা, সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধা ও খুলনার ডিসি মো. তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহকে বরগুনা, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সচিব (উপসচিব) আমিনুল ইসলামকে সিরাজগঞ্জ, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে

পিরোজপুর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মিজ আফরোজা আখতারকে সাতক্ষীরা, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাট, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ইকবাল হোসেনকে কুষ্টিয়া এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ডা. শামীম রহমানকে ভোলার ডিসি পদে পদায়ন করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com